নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না:গঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রইলেন কাজল

টোকিও মেলায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির অংশগ্রহণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪: নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি বার্ষিক (২০১৮-২০২০) নির্বাচনে সভাপতি পদে মো. খালেদ হায়দার খান কাজল, সিনিয়র সহ সভাপতি পদে মোরশেদ সারোয়ার সোহেল ও সহ-সভাপতি পদে আমিনুর রশিদ নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২১ জুন) দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনের অফিস কক্ষে নির্বাচন বোর্ড থেকে উপরোক্ত তিন জন মনোয়নপত্র ক্রয় ও দাখিল করেন। কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় উক্ত তিন জনকেই যথাক্রমে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন বোর্ড।

নির্বাচন পরিচালনা করেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বোর্ডের সভাপতি মঞ্জুরুল হক, সদস্য রাশেদ সারোয়ার এবং আপিল বোর্ডের চেয়ারম্যান ডা. শাহনেওয়াজ চৌধুরী ও সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া।

এর আগে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০১৮-২০২০ ইং কমিটির জেনারেল গ্রুপের পরিচালক পদে নির্বাচিতরা হলেন, খালেদ হায়দার খান কাজল, মোরশেদ সারোয়ার সোহেল, নাজমুল আলম সজল, কাজী ফয়সাল কায়েস, মো. সাইফুল ইসলাম মাসুম, এহসানুল হাসান নিপু, খন্দকার সাইফুল ইসলাম, আতাউর রহমান, আমিনুর রশিদ, সৌমিক দাস, আবু তাহের শামীম ও জি এম ফারুক।

অ্যাসোসিয়েট গ্রুপের পরিচালক পদে নির্বাচিতরা হলেন, শ্যামল কুমার সাহা, মো. আরিফ দিপু, মো. শাহাদাত হোসেন ভুইয়া সাজনু, আশিকুর রহমান, সোহেল আক্তার সোহান ও মোঃ জাকারিয়া ওয়াহিদ। ট্রেড গ্রুপ সদস্য হিসেবে পরিচালক পদে অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী ( সংরক্ষিত আসনের এমপি )।

নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান। এইসময় উপস্থিত ছিলেন চেম্বারের বিদায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হোসেন, পরিচালক ফারুক বিন ইউসুফ পাপ্পু ও শামীম আহম্মেদ প্রমুখ।

About the author

SOFT PRO IT