নারী বিনোদন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নাকফুল এর জন্য গার্মেন্টসে ফারিয়া !

‘নাকফুল’র জন্য গার্মেন্টসে ফারিয়া!
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : সুমীর স্বামী মামুন একজন ট্যাক্সিক্যাব চালক। সুমী গার্মেন্টসে কাজ করে। তার একদিন ছুটির দিনে মামুন তার ট্যাক্সিতে করে সুমিকে নিয়ে ঘুরতে বের হয়। শপিং মলে এক জুয়েলারির দোকানে গিয়ে সুমি একটা স্বর্নের নাকফুল পছন্দ করে।

মামুন হিসাব করে দেখে, এটা কেনার মতো টাকা তার কাছে নেই। সুমিও অবস্থা বুঝতে পেরে তাকে জোর করে না। কিন্তু মামুন তাকে কথা দেয়, তাকে ঐ নাকফুলটা কিনে দেবে। কারণ সুমির অনেক দিনের শখ একটা স্বর্নের নাকফুল পড়বে।

মামুনও তাকে বিয়ের আগে থেকে কথা দিয়েছিল, বিয়েতে আর কিছু দিতে পারুক আর না পারুক, একটা নাকফুল দেবে। কিন্তু সেই নাকফুল আর দেয়া হয়নি। রাতে বাড়ি ফিরে সুমি তার জমানো কিছু টাকা মামুনকে দেয়। মামুন নিতে না চাইলেও বাধ্য হয়ে নেয়। পরদিন তার নাকফুল কিনে আনার কথা কিন্তু পরদিন সে রক্ত মাখা শার্ট পড়ে আসে।

এমনই গল্পে প্রচার হবে এক নাটক নাকফুল। শফিকুর রহমান শান্তনু এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন স্বপন বিশ্বাস। এতে গার্মেন্টস কর্মির চরিত্রে দেখা যাবে শবনম ফারিয়াকে। নাটকটিতে আরো অভিনয় করেছেন, সজল, বৈদ্যনাথ সাহা, এম ডি মনির, এন জামান প্রমূখ।

About the author

SOFT PRO IT