রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নব-নির্বাচিত মুড়াপাড়া ছাত্র সংসদের রূপগঞ্জ প্রেসক্লাবের শুভেচ্ছা

নব-নির্বাচিত মুড়াপাড়া ছাত্র সংসদের রূপগঞ্জ প্রেসক্লাবের শুভেচ্ছা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রোবেল মাহমুদ ) :  রূপগঞ্জ প্রেসক্লাবে মাদক ও গুজব বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩রা আগস্ট শনিবার দুপুরে রূপগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক, সরকারি মুড়াপাড়া কলেজের নব-নির্বাচিত ছাত্র সংসদ, শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলামিষ্ট ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম।

অন্যান্যদের মাধ্যে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানার এসআই ফরিদ উদ্দিন, সরকারি মুড়াপাড়া কলেজের ছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিন, জিএস সাদিকুল ইসলাম সজীব, এজিএস আশিকুর রহমান আশিক, মহিলা সম্পাদিকা শাকিলা তানজিম ইভু ও প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথি বক্তব্যে লায়ন মীর আব্দুল আলীম বলেন, মাদক ও গুজবের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রত্যেক এলাকায় মাদক ও গুজব বিরোধী সভা করে মানুষকে সচেতন করতে হবে। এক্ষেত্রে সাংবাদিক, প্রশাসন ও এলাকাবাসীর ভুমিকা রাখতে হবে।

আলোচনা সভা শেষে সরকারি মুড়াপাড়া কলেজের নব-নির্বাচিত ছাত্র সংসদের নেতাকর্মীদের রূপগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

About the author

SOFT PRO IT