রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নবীনগর থেকে নিখোঁজ হওয়া কিশোরী রূপগঞ্জে উদ্ধার

উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থেকে নিখোঁজ হওয়া ফাতেমা আক্তার নামের এক কিশোরীকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার তারাব পৌরসভার মাসাবো এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ সোহেল নামে এক যুবককে আটক করে।  উদ্ধার হওয়া ফাতেমা আক্তার ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর থানার সাতঘর হাটি এলাকার আবুল কাশেমের মেয়ে।

নবীনগর থানার উপ-পরিদর্শক সুখেন্দু জানান, গত চার দিন আগে ফাতেমা আক্তার নিখোঁজ হন। নিখোঁজের পর স্বজনদের বাড়িতে খোঁজখবর নেওয়া হয়। এরপর গত মঙ্গলবার সকালে নবীনগর থানায় একটি সাধারন ডায়েরী করেন ফাতেমার বাবা আবুল কাশেম। গোপন সংবাদের ভিত্তিত্বে রূপগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় বৃহস্পতিবার সকালে মাসাবো এলাকা থেকে নিখোঁজ হওয়া ফাতেমা আক্তারকে উদ্ধার করে। এসময় ফাতেমার সঙ্গে থাকা যুবক সোহেলকেও আটক করে পুলিশ।  উদ্ধার হওয়া ফাতেমা আক্তার পুলিশকে জানিয়েছেন, সোহেলের সঙ্গে ফাতেমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আর প্রেমের টানেই তারা দুই জন ঘর ছেড়ে পালিয়েছেন। তাদেরকে নবীনগর থানা পুলিশের হাতে বুঝিয়ে দেন রূপগঞ্জ থানা পুলিশ।

About the author

SOFT PRO IT