অন্যান্য র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নবীনগরে পুকুরে বিষ দিয়ে চার লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা

নবীনগরে পুকুরে বিষ দিয়ে চার লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ব্রাহ্মণবাড়িয়া থেকে সাধন সাহা জয় ) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মালাই গ্রামের চৌধুরী বাড়ির দুটি পুকুর একই গ্রামের মৎস্য চাষী শফিকুল ইসলাম ইজারা নিয়ে পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। পূর্ব শত্রুতার জের ধরে ৫ অক্টোবর শুক্রবার রাতে ইজারাকৃত দুটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৪ লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা, এমন অভিযোগ করেছেন মৎস্য চাষী শফিকুল ইসলাম।

৬ অক্টোবর শনিবার সকালে পুকুরের মাছগুলো মরে ভেসে উঠেছে। এ সময় দুর্বৃত্তদের ফেলে যাওয়া  দুটি ডেনিটল বিষের বোতল পুকুর পাড় থেকে পাওয়া যায়। পুকুরের অধিকাংশ মাছ মরে পচে যাওয়ায়  পুকুরের পানিও  ব্যবহারের অযোগ্য হয়ে গেছে। ছড়াচ্ছে দৃগর্ন্ধ। পানি নষ্ট হয়ে যাওয়ায় মসজিদের মুসল্লী সহ আশপাশের লোক পরেছেন চরম বিপাকে। এ ঘটনায় জরিতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেছেন গ্রামবাসী।

About the author

SOFT PRO IT