বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নবীগঞ্জ হেফজখানায় শিক্ষার্থীদের নিয়ে খান মাসুদের পিতার সুস্থতায় দোয়া

নবীগঞ্জ হেফজখানায় শিক্ষার্থীদের নিয়ে খান মাসুদের পিতা'র সুস্থতায় দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের পিতা মো. শামসুদ্দিন খানের দ্রুত সুস্থতা কামনায় কোরআন খতম শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বন্দরের নবীগঞ্জ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার হেফজ বিভাগের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

বন্দরের বাগবাড়িস্থ মৃধাবাড়ির উদ্যোগে বুধবার ১৭ ফেব্রুয়ারি বাদ আসর এ দোয়ার আয়োজন করা হয়।  দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক কাউন্সিলর ও মহানগর জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি মূলক আহবায়ক কমিটির সদস্য সচিব আফজাল হোসেন। শামসুদ্দিন খানের সুস্থতা সহ নবীগঞ্জ বাগে এ জান্নাত কবরস্থানে শায়িত সকলের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ সাদিকুর রহমান সরাই।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সহ সভাপতি রাজু আহম্মেদ সুজন, জাতীয় পার্টির নেতা হাজী আইউব হোসেন, হাজী মাহবুবুল হোসেন, হাজী শহিদ মিয়া, শফিউদ্দিন, মোঃ সুমন, মোঃ রানা মিয়া, রাব্বি মৃধা, সাব্বির মৃধা, শাওন মৃধা, নাঈম মৃধাসহ মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা। দোয়া শেষে শিক্ষার্থীদের মাঝে তোবারক বিতরণ করা হয়।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের পিতা শামসুদ্দিন খান শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকা ধানমন্ডি জেনেরাল এন্ড কিডনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন শামসুদ্দিন খানের কনিষ্ঠ পুত্র জেলা যুবলীগ নেতা খান মাসুদ।

About the author

SOFT PRO IT