বন্দর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নবীগঞ্জে র‌্যাবের হাতে ১১৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ যুবক

নবীগঞ্জে র‌্যাবের হাতে ১১৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ যুবক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের বন্দর থানাধীন নবীগঞ্জে অভিযান চালিয়ে  তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। ১২ই জুন শনিবার রাত ৯টায় নবীগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো : মো. মাসুম (২৭), মো. রুবেল (৩০) ও মো.ইমন (২২)। অভিযানকালে গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ১১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার ৭০ টাকা জব্দ করে র‌্যাব।

আজ ১২ই জুন শনিবার রাত সাড়ে ১২ টায় নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর এএসপি মো. সম্রাট তালুকদার এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসার সাথে জড়িত আসামীগণ নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় কিছুদিন যাবত মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদক ব্যবসা তাদের এক মাত্র পেশা। পরস্পর যোগসাজশে  তারা মাদক ব্যবসা করে আসছে। উপরোক্ত বিষয়ে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

13 June 2021

নবীগঞ্জে র‌্যাবের হাতে ১১৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ যুবক

www.narayanganjbarta24.com