নারায়ণগঞ্জ বন্দর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নবীগঞ্জে চাঁদা আদায়কালে র‌্যাবের হাতে চাঁদাবাজ গ্রেফতার

নবীগঞ্জে চাঁদা আদায়কালে র‌্যাবের হাতে চাঁদাবাজ গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে র‌্যাবের অভিযানে মো.আরিফুজ্জামান ওরফে সুমন সরকার (৩২) নামে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ দল। ১৭ আগস্ট সোমবার দুপুরে বন্দর থানাধীন নবীগঞ্জ ইসলামীয়া সিনিয়র মাদ্রাসার সামনে উইলসন সড়ক এর উপর চলাচলরত ট্রাক থামিয়ে চাঁদা আদায়কালে তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। সময় তার কাছ থেকে চাঁদাবাজির নগদ টাকা ও টোল আদায়ের রশিদ উদ্ধার করেছে র‌্যাব।

১৭ আগস্ট সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম এক সংবাদ বিবৃতে জানান, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের নবীগঞ্জ এলাকায় উইলসন সড়কে পণ্যবাহী ট্রাক থামিয়ে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে দৈনিক প্রতি ট্রাক থেকে ৫০ টাকা থেকে ১শত টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে বলে জানা যায়। এয়াড়া ইজারাদার মো. রানা হোসেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে হতে কামাল উদ্দিন মোড়ে নবীগঞ্জ সিএনজি/অটোস্ট্যান্ড থেকে চাঁদা আদায়ের জন্য ইজারা নিয়ে নবীগঞ্জ সিএনজি/অটোস্ট্যান্ডে পার্কিং করা অটোরিক্সা ও সিএনজি চালিত গাড়ী থেকে দৈনিক ১০ থেকে ১৫ টাকা টোল আদায়ের কথা থাকলেও তার প্রত্যক্ষ মদদে ইজারার শর্ত লঙ্ঘন করে গ্রেফতারকৃত আসামী নবীগঞ্জ সিএনজি/অটোস্ট্যান্ডের আধা কিলোমিটার সামনে সড়ক ও জনপথের রাস্তা উইলসন সড়কে চলাচলরত ভারী পণ্য বোঝাই ট্রাক ড্রাইভার ও হেলপারদের নিকট হতে গুরুতর আঘাত ও ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক চাঁদা আদায় করে আসছিলো। এ সকল চাঁদাবাজদের অত্যাচারে ট্রাক চালকরা অতিষ্ঠ। চাঁদাবাজি বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT