জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নবাব বাড়িতে ৩ দিন ব্যাপি ১০০তম ওরশ মোবারক অনুষ্ঠিত

নবাব বাড়িতে ৩ দিন ব্যাপি ১০০তম ওরশ মোবারক অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : হযরত খাঁজা বাহাউদ্দীন ওয়াশ শাররে ওয়াদ্দীনে বুখারী নকসে বন্দ বারাগারদা (রঃ) ও হযরত মাওলানা শাহসুফি খাজা নাজিমুদ্দিন আহমেদ নকশাবন্দ আবুল ওলাই রঃ এর ১০০ তম ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।

ঢাকার নবাব বাড়িতে ১০০ তম ওরশ মোবারক উপলক্ষে তিন দিন ব্যাপি বিভিন্ন আয়োজন করা হয়। এদিকে গত ২ নভেম্বর শনিবার থেকে শুরু হয়ে চলে একটানা ৪ নভেম্বর সোমবার পর্যন্ত । এসময় কর্মসুচির মধ্যে ছিল, মাজারে গোসল দেয়া, চাদর পড়ানো, ফাতেহা পাঠ, মজলিশে সামা, রাত দশটায় বয়াতী গান, শেষ  দিন বাদ আছর আখেরি কুল ও মজলিশে সামা।

কর্মসুচিতে অংশ গ্রহনের জন্য সকল ভক্তবৃন্দ আশেকান ও মুরীদানদের ধন্যবাদ জানিয়েছেন,  গদ্দীনশীন পীরজাদা সৈয়দ খাঁজা আবুজার হাসান নকসেবন্দ আবুল ওলাই,  সৈয়দ খাঁজা ওয়াজির হাসান নকসেবন্দ আবুল ওলাই, সৈয়দ খাঁজা দায়েম হাসান(ওয়াদ)  নকসেবন্দ আবুল ওলাই, সৈয়দ খাঁজা তাজওয়ার হাসান (তাহা) হাসান নকসেবন্দ আবুল ওলাই।

এদিকে তিন দিন ব্যাপি ওরশ মোবারক এর শেষ দিন সোমবার বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় আখেরি মুনাজাতের মধ্য দিয়ে ১০০ তম ওরশ মোবারক সমাপ্তি ঘটে।

About the author

SOFT PRO IT