নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলমকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটি। ৪ঠা জানুয়ারি শনিবার দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
নবাগত এসপি জায়েদুল আলম সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, সন্ত্রাস, মাদক, ভূমিদস্যু ও সকল দুর্নীতি প্রতিরোধে আমরা সবাই এক সাথে কাজ করব। ভেজাল ও দুর্নীতি মুক্ত নারায়ণগঞ্জ গড়ার লক্ষে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনকে তিনি অতপ্রতভাবে কাজ করার আহ্বান জানান এবং পুলিশ সুপার আইনত সকল প্রকার সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি-সুলতান মাহমুদ, সহ-সভাপতি-নুর আলম আকন্দ, সাধারন সম্পাদক মো: ইকবাল হোসাইন শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক মো: স্বপন ভূঁইয়া, দপ্তর সম্পাদক মো: আশিকুজ্জামান, কার্যকরী সদস্য মুজিবুর রহমান, মো: হোসেন মিয়া, মো: ইসমাইল হোসেন কাজল, সদস্য এখলাছ মুন্সী।

