নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : বাংলা নববর্ষে নারায়ণগঞ্জে সকাল থেকে দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক অর্থাৎ গরম থাকবে। দুপুরে রোদের তেজ বাড়বে, থাকবে ভ্যাপসা গরম। এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১৪ এপ্রিল) বাংলাদেশের বাংলা সনের প্রথম দিন, এদিন নানা আয়োজনে বৈশাখের প্রথম দিনটি উদযাপন করে বাঙালি জাতি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, আশা করা যাচ্ছে নববর্ষের দিনে মোটামুটি গরম ও রোদ থাকবে। তবে বিকেলের দিকে একটু ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর সোয়া ২টা থেকে পরবর্তী ৬-৮ ঘণ্টায় ঢাকার আশেপাশে অঞ্চলের উপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

