বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নদীতে গোসল করতে গিয়ে বিএম স্কুল ছাত্রের মৃত্যু

নদীতে গোসল করতে এসে বিএম স্কুলের ছাত্র সিমান্ত নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্ধুদের সাথে শীতলক্ষা নদীতে গোসল করতে গিয়ে নাজমুল হাসান সিমান্ত (১৫) নামে এক স্কুল ছাত্র পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ২রা অক্টোবর সোমবার দুপুরে বন্দর ১নং খেয়াঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত স্কুল ছাত্র নাজমুল হাসান সিমান্ত বন্দর র‌্যালী আবাসিক এলাকার বেপারী ভিলা ভবনের মোঃ নাঈম মিয়ার ছেলে। সে বন্দর বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের নবম শ্রেণী ছাত্র বলে জানা গেছে।

নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, সিমান্ত সোমবার দুপুরে তার ৩ বন্ধুর সাথে বন্দর ১নং খেয়াঘাটস্থ শীতলক্ষা নদীতে গোলস করতে আসে।  সাঁতার না জানার কারনে গোসলের এক পর্যায়ে সিমান্ত সবার অজান্তে গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয় এলাকাবাসী ২ ঘন্টা চেষ্টা চালিয়ে শীতলক্ষা নদী থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার করে। সংবাদ পেয়ে বন্দর থানার উপ-পরিদর্শক মোঃ সেলিমসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

03 October 2017

নদীতে গোসল করতে গিয়ে বিএম স্কুল ছাত্রের মৃত্যু

www.narayanganjbarta24.com