ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নদীতে গোসল করতে গিয়ে ফতুল্লায় ছাত্রের মৃত্যু

আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় নদীতে গোসল করতে গিয়ে ডুবে মোস্তাকিম রোহান (৯) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আজ ১৭ই জুন বৃহস্পতিবার সকালে ফতুল্লার আলীগঞ্জ মাদ্রাসা ঘাট এলাকায় এই ঘটনাটি ঘটেছে। নিহত মাদ্রাসার ছাত্র  আলীগঞ্জ এলাকার আব্দুল সালামের পুত্র ও আলীগঞ্জ মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্র।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন-১ জানান, বৃহস্পতিবার সকালে নিহত মাদ্রসা ছাত্রটি সকালে আলীগঞ্জ মাদ্রাসা ঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নেমে নদীর পানিতে তলিয়ে যায়। পরে নদী পথের যাতায়াতরত ট্রলারে থাকা শ্রমিকরা দেখতেপেয়ে মাদ্রাসা ছাত্রটিকে উদ্ধার করে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

17 June 2021

নদীতে গোসল করতে গিয়ে ফতুল্লায় ছাত্রের মৃত্যু

www.narayanganjbarta24.com