নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নতুন পালপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পুনঃনির্মাণ কাজ উদ্বোধন

নতুন পালপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পুনঃনির্মাণ কাজ উদ্বোধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নতুন পাল পাড়া শ্রীশ্রী সার্বজনীন পূজামণ্ডপ পুন: নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন মঠ ও আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় নগরীর নতুন পালপাড়া এ পুন:নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

শ্রী সমির করের সভাপতিত্বে ও নতুন পালপাড়া সার্বজনীন পূজামণ্ডপের সাধারণ সম্পাদক রিপন ভাওয়ালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু জাহের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এফবিবিসিআই পরিচালক প্রবীর কুমার সাহা, সাবেক জেলা হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টিজ পরিতোষ কান্তি সাহা, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সদস্য বাবুদেব চক্রবর্তী, নাসিক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফি উদ্দিন প্রধান, নতুন পাল পাড়া সার্বজনীন পূজা মণ্ডপের সভাপতি মন্টু ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগরের সভাপতি অরুণ কুমার দাশ, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, জেলা হিন্দু সংস্কার সমিতির সভাপতি কমলেশ সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, জেলা পূজা উদযাপন পরিষদ নেতা সাংবাদিক উত্তম সাহা, কৃষ্ণ আচার্য প্রমুখ।

এ সময়ে রিপন ভাওয়াল  বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান এই মন্দির পুন:নির্মাণের জন্য দশ লাখ টাকা অনুদান দিয়েছেন। আমরা মন্দির কমিটির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। সবাই আশির্বাদ করবেন আমি যেনো আপনাদের সকলের সহযোগিতা ও একান্ত প্রচেষ্টায় এই মন্দির কাজ সম্পন্ন করতে পারি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

02 February 2020

নতুন পালপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পুনঃনির্মাণ কাজ উদ্বোধন

www.narayanganjbarta24.com