নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নগরীর মার্কেটগুলোতে বর্ণিল আলোক সজ্জা

নগরীর মার্কেটগুলোতে বর্ণিল আলোক সজ্জা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে নগরীর মার্কেটগুলো এখন সাজ সাজ রব। সৌর্ন্দয র্বধনে ব্যস্ত সময় কাটাচ্ছে প্রতিটি দোকানের মালিক কর্মচারীরা। বিভিন্ন পন্যের শো-রুমগুলোও জমজমাট হয়ে উঠেছে নানা রংয়ের বর্ণিল আলোক সজ্জায় । সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানেও লেগেছে নতুনের ছোয়া। পরিবর্তন এনেছে দোকানের রং থেকে শুরু করে আসবাবপত্র ও ডিজাইনের। এ যেন নববধূর সাজে আল্পনার রুপ।

শহরের বিভিন্ন মার্কেটগুলোতে দেখা গেছে, বিপুল পরিমান পোশাক, কসমেটিক, জুতো ও নানা পণ্যের সমাহার। ঈদ উপলক্ষে নিজ নিজ পন্য বিক্রি করতে নববধূ সাজিয়ে প্রস্তুতি নিতে শুরু করেছে ব্যসায়ীরা। বিভিন্ন পণ্যগুলোতে যেমন বৈচিত্র্য আছে তেমনি আছে দামেও। কেউ প্রস্তুতি নিয়ে বসেছেন উচ্চবিত্তের কেনাকাটার টার্গেট নিয়ে। কেউবা মধ্য ও নিম্নবিত্তের জন্য।  তবে সকলের মূল র্টাগেট একটাই সামনে ঈদ। সারা বছরের ঝিমিয়ে থাকা ব্যবসার মূলধনের লাভটা পোষাতে হবে এবারই।

ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা বলছেন, ঈদ মানেই খুশি। আর এই খুশিতে সকল বাবা-মা ই চায় সন্তানকে খুশি করতে তাদের শতভাগ আবদারটা পূরণ করতে। তাই মার্কেটকে যদি আকর্ষনীয় না করা যায় তাহলে কাস্টমারদের চাপ হয়না। সবাই এখন রুচিশীল, তাই্ আমরা ব্যবসায়ীরা বিষয়টাকে বিশেষভাবে তুলে ধরার চেষ্টা করি।

এদিকে ব্যবসায়ীরা বলছেন, সারাবছর এই মাসের অপেক্ষাই আমাদের দিন কাটে। আর এখন ক্রেতারা রমজানের শুরু থেকেই কেনাকাটা করতে মার্কেটগুলোতে চলে আসে। তাই তাদের জন্য সকল পণ্য সাজিয়ে রাখা হয়। এবং আগে ভাগেই দোকানগুলোকেও নতুনভাবে সাজিয়ে রাখা হয়েছে। আশা করছি আবহাওয়া অনুকুলে থাকলে এবার ব্যবসা ভালো হবে।

About the author

SOFT PRO IT