নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নগরীর নয়ামাটি থেকে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

নগরীর নয়ামাটি থেকে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নগরীর নয়ামাটি এলাকা থেকে ২ মাদক ব্যবসায়ীকে  আটক করেছে ডিবি। এ সময় তাদের কাছ থেকে ব্যাগ ও পাটের বস্তায় তল্লাশি চালিয়ে ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় । মঙ্গলবার ( ২৬ ফেব্রুয়ারি ) দুপুরে জেলা গোয়েন্দা শাখা ( ডিবি ) এস আই আরিফুর রহমান এই তথ্য নিশ্চিত করেন ।

আটককৃতরা হলেন, ফতুল্লার মডেল থানার পশ্চিম ধর্মগঞ্জ এলাকার মো. নাছির উদ্দিনের পুত্র সালমান আহম্মেদ (৩২), ফতুল্লার মাসদাইর গোদারাঘাট এলাকার মৃত হাজী চাঁন মিয়ার পুত্র মাসুদ বিল্লাহ (৩৮) ।

জেলা গোয়েন্দা শাখা ( ডিবি ) এস আই আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ( ২৫ ফেব্রুয়ারি ) রাত ৯ টায় নয়ামাটি এলাকার অন্নপূর্ণা মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।  এ সময় তাদের কাছে থেকে ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এসআই আরিফুর রহমান জানান, আটককৃত মাসুদ বিল্লাহ্ একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

About the author

SOFT PRO IT