নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নগরীর গলাচিপায় ঈদ বস্ত্র বিতরণ করলেন ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ

নগরীর গলাচিপায় ঈদ বস্ত্র বিতরণ করলেন ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ রিফাত আল রহমান ) : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ একে.এম সেলিম ওসমানের উদ্যোগে ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ ১৫ জুন শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় নগরীর গলাচিপা রুপার বাড়ি এলাকাতে প্রায় ২৬০ জন গরীব শিশু-কিশোরদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

উক্ত ঈদ বস্ত্র  বিতরণকালে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ও ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রবিউল হোসেন, প্রবীন সাংবাদিক, নাসিক ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান, ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সমাজ কল্যান বিষয়ক আব্দুল রসিদ, ত্রান সম্পাদক হুমায়ন আহমেদ, ১৩ নং ওয়ার্ডের যুবলীগের সহ-সভাপতি পলাশ আহমেদ,  যুবলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক কার্যকরী সদস্য সায়েম শহীদ রেজা, ১৩ নং ওয়ার্ডের ছাত্রলীগের কর্মী শাহাদাত হোসেন, ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী বক্কা মিয়া, আব্দুল মজিদ ও এলাকাবাসীবৃন্দ।

About the author

SOFT PRO IT