নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নগরীর কালিবাজারে ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের লাশ

নগরীর কালিবাজারে ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের লাশ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : নগরীর কালিবাজারে একটি ভাগাড় থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর কালিরবাজার মসজিদের পাশে থেকে লাশটি উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, ভাগাড়ে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, নবজাতকের মরদেহ কে বা কারা ফেলে গেছে, সে বিষয়টি খুঁজে বের করার চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

26 December 2019

নগরীর কালিবাজারে ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের লাশ

www.narayanganjbarta24.com