নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নগরীতে সুতার কারখানায় অগ্নিকান্ড

সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ড, ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ( নিজস্ব সংবাদ দাতা ) : নগরীর একটি সুতা কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে টানবাজার মহিম গাঙ্গুলি রোড়ে সোনারগাঁ টুইস্টিং নামে একটি কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কিছু জানা জায়নি। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এর সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমান এখনও নিশ্চিত নয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

About the author

SOFT PRO IT