নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নগরীতে দেশীয় তৈরি এ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নগরীতে দেশীয় তৈরি এ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নগরীতে মাদকসহ মো. আক্তার হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল। এসময় তার কাছ থেকে ৩৫ বোতল দেশীয় তৈরি এ্যালকোহল (ওজন ২০ লিটার) ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়। সোমবার (১৫ এপ্রিল) র‌্যাব-১১ এর নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৩ এপ্রিল সকাল ১০টা ৪০ মিনিটে গোপন সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ১নং রেল গেইট এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে মো. আক্তার হোসেন (৪০) কে মাদকসহ গ্রেফতার করা হয়।

র‌্যাব আরো জানায়, উল্লেখিত আসামী উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ দেশীয় তৈরি এ্যালকোহল বিক্রয় করে আসিতেছিল বলো জানা যায়। ধৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

About the author

SOFT PRO IT