অন্যান্য সদ্যপ্রাপ্ত

নওগাঁয় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

নওগাঁয় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নওগাঁ প্রতিনিধি ) : তামাক করে হৃদডিপন্ডের ক্ষয়-স্বাস্থ্যকে ভালবাসি তামাককে নয় এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর বদলগাছীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়।

এই উপলক্ষে  ৩১ মে বৃহষ্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে অপরাজিত উন্নয়ন সংস্থা ও বাদান দেবামূলক সংস্থার সহযোগিতায় বদলগাছী কলেজপাড়া মহিলা সমিতির আয়োজনে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

এই মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা অলি আহম্মেদ রুমী চৌধুরী, ভাইস চেয়ারম্যান স.ম ফজলুল হক বাচ্চু, যুব উন্নয়ন কর্মকর্তা ইবনে সাব্বির আহম্মেদ, সমবায় কর্মকর্তা মো. লুৎফর রহমান, পরিসংখ্যান অফিসার মো. নাসির উদ্দীন, সমাজসেবা অফিসার  মো. তরিকুল ইসলাম, শরিফুল ইসলাম, কলেজপাড়া মহিলা সমিতির সভানেত্রী লায়লা আর্য্যুমান বানু, সমিতির সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

31 May 2018

নওগাঁয় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

www.narayanganjbarta24.com