সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ধেয়ে আসছে আরেকটি শৈত্যপ্রবাহ!

শীত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : বাংলা মাসের মাঘ এবং ইংরেজির জানুয়ারি সবচেয়ে শীতল মাস। কিন্তু মধ্য জানুয়ারি পার হলেও হাঁড়কাপানো শীতের দেখা নেই। মাঘ মাসের প্রথম সপ্তাহেও বাংলার চির চেনা প্রবাদ-মাঘের শীতে বাঘ কাঁপে এই প্রবাদমত মাঘ মাসেও নেই শীতের তীব্রতা।

তবে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, চলতি মাসের শেষে দেশে আরও একটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আর সেই শৈত্য প্রবাহে আবার জেঁকে বসবে শীত। এই শৈত্য প্রবাহ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তা অব্যাহত থাকবে।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, শৈত্য প্রবাহটি চলতি মাসের ৩০-৩১ তারিখের দিকে দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে। তখন দেশের উত্তরবঙ্গসহ দেশের কোনো কোনো এলাকায় তীব্র শীত অনুভূত হতে পারে। এই শৈত্য প্রবাহটি আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সেই শীতই মৌসুমের শেষ শীত হবে জানিয়ে তিনি যোগ করেন, ফেব্রুয়ারির ওই শৈত্য প্রবাহের পর আর কোনো শৈত্য প্রবাহের সম্ভাবনা নেই। সেই হিসেবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পর এই বছরের মতো শীত বিদায় নেয়ার সম্ভাবনা রয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

29 January 2019

ধেয়ে আসছে আরেকটি শৈত্যপ্রবাহ!

www.narayanganjbarta24.com