ফতুল্লা রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ধর্ষণ মামলায় যুবলীগ নেতা চাচা শ্যামল গ্রেফতার

যুবলীগ নেতা শ্যামল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ধর্ষণ মামলায় কাশীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান শ্যামল ওরফে চাচা শ্যামল গ্রেফতার হয়েছেন৷ মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে ফতুল্লার কাশীপুরের উত্তর গোয়ালবন্দ এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ৷ বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) শাহাদাত হোসেন বলেন, ধর্ষণ মামলায় শ্যামলকে গ্রেফতার করা হয়েছে৷ ধর্ষণের ঘটনায় বিচার বসিয়ে অভিযুক্তকে পালাতে সহযোগিতা করেছেন শ্যামল, বাদী মামলায় এমন অভিযোগ করেছেন৷ এ মামলায় ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে৷

মামলা সূত্রে আরো জানা গেছে, ১৪ বছর বয়সের কিশোরী বাড়ির কাছে আরেকটি বাড়িতে আরবি পড়ে। সেখানে আসা-যাওয়ার পথে প্রায় খিলমার্কেট এলাকার মৃত মনির হোসেনের ছেলে তুর্জ (১৯) মেয়েটির পথরোধ করে প্রেমের প্রস্তাব দিত। এ বিষয়ে কিশোরীর বাবা-মা কাশিপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিসুর রহমান শ্যামলের কাছে বখাটে তুর্জের বিচার দাবি করেন। এতে শ্যামল উল্টো কিশোরীর বাবা-মাকে গালাগাল করে ভয়ভীতি দেখাতে থাকে।

পরে গত ১৯ জানুয়ারি বিকাল ৪টায় আরবি পড়তে যাওয়ার পথে কিশোরীকে রাস্তা থেকে ধরে তুর্জ তাদের ফ্ল্যাট বাসায় নিয়ে যায়। এর পর তুর্জ ওই কিশোরীকে ফ্ল্যাটে রেখে বাহির থেকে দরজায় তালা দিয়ে চলে যায় সহযোগীরা।  এর মধ্যে ভয়ভীতি ও হুমকি দিয়ে কিশোরীকে ধর্ষণ করে তুর্জ। এর মধ্যে কিশোরী যথা সময় বাসায় না ফেরায় তার বাবা-মা বিভিন্ন স্থানে খোঁজ করে অবশেষে রাত ৯টায় তুর্জের বাড়িতে যায়। সেখানে গিয়ে তুর্জের বাসা থেকে একে একে তার ২-৩ জন সহযোগীকে পালিয়ে যেতে দেখেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় কিশোরীকে উদ্ধার করেন বাবা-মা। ওই সময় যুবলীগ নেতা শ্যামল বিচার করার কথা বলে তার আড্ডাখানায় নিয়ে কিশোরীর বাবা-মাকে দীর্ঘ সময় বসিয়ে রাখেন। এর মধ্যে ধর্ষক তুর্জ পালিয়ে যায়। বিষয়টি কিশোরীর বাবা-মা বুঝতে পেরে থানায় গিয়ে অভিযোগ করেন।

এ ব্যপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, গ্রেফতারকৃত শ্যামলের বিরুদ্বে চুরি,ডাকাতি,ছিনতাই,মাদক সহ নানা অপকর্মের সাথে জড়িত পাশাপাশি শেল্টার দেওয়ার অভিযোগ রয়েছে।তবে গতকাল রাতের একটি ধর্ষনের ঘটনায় সে তার অফিস কক্ষে বিচার-শালিশী করেছে এবং ধর্ষক কে ছেড়েও দিয়েছে।এ ঘটনায় বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে শ্যামল কে গ্রেফতার করা হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

21 January 2020

ধর্ষণ মামলায় যুবলীগ নেতা চাচা শ্যামল গ্রেফতার

www.narayanganjbarta24.com