রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে জবাই করে হত্যার চেষ্টা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ  প্রতিনিধি ) : ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শাহনাজ বেগম (২০) নামে এক গৃহবধূকে জবাই করে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের আতলাপুর এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ শাহনাজ বেগম উপজেলার ভোলাব ইউনিয়নের দাড়িচারিতালুক এলাকার আল-আমিনের স্ত্রী।

শাহনাজ বেগম জানান, তিনি পার্শ¦বর্তী পলাশ থানার ডাঙ্গা এলাকার তরকা টেক্সটাইল নামে একটি কাপড়ের কারখানায় শ্রমিক হিসেবে কাজ করে আসছেন। প্রতিদিনের ন্যায় সোমবার রাত ৯ টার দিকে কারখানা থেকে কাজ শেষে বাড়িতে ফেরার পথে আতলাপুর এলাকার শীতলক্ষা নদীর তীরে পৌছামাত্র ভোলাব এলাকার হৃদয় নামে এক লম্পট শাহনাজ বেগমকে ধর্ষনের চেষ্টা চালায়।

এসময় শাহনাজ বেগম চিৎকার শুরু করলে লম্পট হৃদয় তাকে ছুড়ি দিয়ে জবাই করে হত্যার চেষ্টা চালায়। ছুড়িকাঘাতে গলায় তিন অংশ কেটে গিয়ে গুরুতর আহত হন তিনি। এসময় শাহনাজ বেগমের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে লম্পট হৃদয় পালিয়ে যায়। পরে স্থানীয় শাহনাজ বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শাহনাজ বেগমের ভাই মানিক মিয়া জানান, হৃদয় ভোলাব এলাকার জামাই নামে পরিচিত। পুর্নাঙ্গ ঠিকানা জানা নেই। প্রায় সময়ই তার বোন শাহনাজকে লম্পট হৃদয় উত্যক্ত করতো।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইসলাম মিয়া বলেন, সময় মতো হাসপাতালে আনার কারনে শাহনাজ বেগম প্রাণে বেঁচে যান। ধারালো অস্ত্রের আঘাতে জখমকৃত স্থানে বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে আটকের চেষ্টা করছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

03 October 2017

ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে জবাই করে হত্যার চেষ্টা

www.narayanganjbarta24.com