র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ধর্ষণের অপরাধে নারায়ণগঞ্জে যুবকের যাবজ্জীবন

রূপগঞ্জে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : ধর্ষণের অপরাধের দায়ে নারায়ণগঞ্জে দুলাল হোসেন নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট রকিবউদ্দিন আহমেদ রাকিব জানান, শিশু ধর্ষণ মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দুলাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামী উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২০১৬ সালের ৩ মার্চ বেলা সাড়ে ১২টায় সদর থানার আল আমির রোড শহীদ নগর ডিয়ারা শুকুমপট্রি মালেক সাহেবের বাড়ির আসামী দুলাল হোসেন তার ঘরে শিশুকে ডেকে এনে ধর্ষণ করেন। পরে ভিকটিমের বাবা এর একদিন পর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর তদন্ত শেষে পুলিশ আসামী দুলালের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। তারপর আদালতে মামলার বিচার শুরু হয়।

About the author

SOFT PRO IT