বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দেশীয় তৈরি এ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দেশীয় তৈরি এ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে মাদকসহ আহমদ হোসেন ওরফে কলাই নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় তার কাছ থেকে ৩২ বোতল দেশীয় তৈরি এ্যালকোহল ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।  শনিবার (২ ফেব্রুয়ারী) দুপুরে বন্দর একরামপুর এলাকায় র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের অভিযানে এ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী বন্দর মেথর পট্টি এলাকার মৃত লাল দাস মিয়ার ছেলে।

সহকারী পুলিশ সুপার ও র‌্যাব-১১, নারায়নগঞ্জ ক্যাম্প সিপিএসসি সহকারী পরিচালক  মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামী উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিক্রয় করিয়া আসিতেছিল বলিয়া জানা যায়। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

About the author

SOFT PRO IT