নারায়ণগঞ্জ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী বাবু গ্রেফতার

দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী বাবু গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রুপগঞ্জে অভিযান চালিয়ে মো. নুরুল আমিন ওরফ বাবু (২২) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। ২৬ই জুন শনিবার রাত সাড়ে ৯ টার দিকে রুপগঞ্জ থানাধীন ব্রক্ষণগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানকালে গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ৩৩৬ ক্যান বিয়ার, ২৮ বোতল ফেন্সিডিল এবং নানা ধরণের দেশীয় অস্ত্র উদ্ধার করে র‌্যাব।

আজ ২৭ই জুন রবিবার বেলা ৪টার দিকে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর এএসপি মো. সম্রাট তালুকদার এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী মো. নুরুল আমিন ওরফ বাবু রূপগঞ্জসহ এর আশপাশের এলাকায় বেশ কিছুদিন যাবত অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই ও চাঁদাবাজি এলাকায় প্রভাব বিস্তার এর পাশাপাশি মাদক ব্যবসা করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। এছাড়া আসামীকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। উপরোক্ত বিষয়ে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

27 June 2021

দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী বাবু গ্রেফতার

www.narayanganjbarta24.com