নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

দেশীয় অস্ত্রসহ ডাকাত সোনারগাঁয়ে গ্রেফতার

দেশীয় অস্ত্রসহ ডাকাত সোনারগাঁয়ে গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ মফিজুল (৩৮) নামে এক ডাকাত সদস্যকে স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন। ১৩ই জুন রবিবার সকাল ১১ টায় সনমান্দী ইউনিয়নের মারবদ্দী গ্রামে ঘটনাটি ঘটেছে। গ্রেফতাকৃত ডাকাত সদস্য মফিজুল ওই গ্রামের আলম মিয়ার ছেলে

সোনারগাঁ থানা উপপরিদর্শক আরিফ হাওলাদার জানান, গত ১০ই জুন রাতে সনমান্দী ইউনিয়নের জোয়ারদ্দী গ্রামের প্রবাসী মিজান সরকারের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকায় এলাকাবাসী তাকে আটক করে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়।

সময় তার বাড়ি থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি, ছেনা, চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ একাধীক মামলা রয়েছে। সে ছামু ডাকাতের সহযোগী বলে জানা যায়। রবিবার বিকালে গ্রেফতারকৃত ডাকাত সদস্য মফিজুলকে আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

13 June 2021

দেশীয় অস্ত্রসহ ডাকাত সোনারগাঁয়ে গ্রেফতার

www.narayanganjbarta24.com