জাতীয় রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছে সরকার: মন্ত্রী গাজী

দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছে সরকার: মন্ত্রী গাজী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকলে আগামী দশ বছরের মধ্যে বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্রের তালিকায় থাকবে বাংলাদেশের নাম। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বর্হি:বিশ্বে বাংলাদেশর ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার হয়েছে। মঙ্গলবার (২১ মে) বিকেলে উপজেলার কাঞ্চন পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জাতির জনক আমাদের মানচিত্র এনে দিয়েছিলেন। সে মানচিত্রকে বিশ্ব দরবারে সম্মানের সঙ্গে মেলে ধরেছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৌর যুবলীগের সভাপতি ও মেয়র প্রার্থী আলহাজ রফিকুল ইসলাম রফিকের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন কাঞ্চন পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মাস্টার।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শাহাজাহান ভূইয়া, কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, উপজেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, এমায়েত হোসেন।

পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল আলম, সহ-সভাপতি আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক পনির হোসেন, উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী ফেরদৌসী আক্তার, পৌর সেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুর রহমান লিটু, ছাত্রলীগ নেতা আইয়ুবুর রহমান খোকা, আনোয়ার হোসেন তামিম প্রমুখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

21 May 2019

দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছে সরকার: মন্ত্রী গাজী

www.narayanganjbarta24.com