রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দুর্দিনে কেউ মাঠে থাকেনা ॥ আমিই থেকে আবারও প্রমান করলাম : কালাম

দুর্দিনে কেউ মাঠে থাকেনা ॥ আমিই থেকে আবারও প্রমান করলাম : কালাম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁ উপজেলা জাতীয় শ্রমিক লীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮ই অক্টোবর শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দলের দুর্দিনে কেউ মাঠে থাকেনা। আজ যখন ম্যাডাম খালেদা জিয়া শত শত গাড়ীর বহর ও হাজার হাজার লোক নিয়ে সোনারগাঁওয়ের উপর দিয়ে কক্সবাজারে যায়। তখন আমি ছাড়া কেউ মাঠে ছিল না। একমাত্র আমিই মাঠে থেকে আবারও প্রমান করলাম। এ সময় মোগরাপাড়া ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের সভাপতি হিসেবে  সুরুজ্জামান প্রধান ও সাধারণ সম্পাদক হিসেবে মাজহারুল ইসলামকে পরিচয় করিয়ে দেন।

নবঘোষিত মোগরাপাড়া ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের সভাপতি সুরুজ্জামান প্রধানের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন, সোনারগাঁও উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. মোকলেছুর রহমান। সঞ্চলনায় ছিলেন,  উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ডা. মো. আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট নূর জাহান, অ্যাভোকেট ফজলে রাব্বি, জামপুর ইউনিয়নের চেয়ারম্যান হামীম শিকদার শিপলু, সনমান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আজিজুল ইসলাম মুকুল। এ সময় জাতীয় শ্রমিক লীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী এবং শ্রমিক জনতাসহ কয়েক হাজার লোক অংশ গ্রহন করেন।

About the author

SOFT PRO IT