রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দুদকের হাতে গ্রেফতার ভুয়া এমবিবিএস সনদধারী চিকিৎসক

দুদকের হাতে গ্রেফতার ভুয়া এমবিবিএস সনদধারী চিকিৎসক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া জেনারেল হাসপাতালের চেয়ারম্যান রহমত আলীকে ভুয়া সনদ ব্যবহার করে এমবিবিএস হিসেবে রেজিস্ট্রেশন নেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৯ই জানুয়ারি বুধবার রাতে দুদকের উপপরিচালক সেলিনা আখতার মনির নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রহমত উল্লাহকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দুদক কমিশনের সচিব মো.মাহবুব হোসেন। এ ব্যাপারে রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এজাহার থেকে জানা যায়, এমবিবিএস সনদ যাচাই করার জন্য সনদপত্র অনুলিপি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাইশান মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠায় দুদক। এর পরিপ্রেক্ষিতে চীনের বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ওই সনদপত্র যাচাই পূর্বক বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক সেকশনে বিগত ২০১৯ সালের ২১ই জানুয়ারি দুদকে রেকর্ড পত্র পাঠায়। প্রাপ্ত রেকর্ড পত্র পর্যালোচনা করলে স্কুল অফ ইন্টারন্যাশনাল এডুকেশনতাইশান মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে ডিগ্রী ধারী এমবিবিএস এর সনদ ভুয়া। এছাড়া সনদের স্বাক্ষরগুলোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তার স্বাক্ষর জাল করা হয়েছে।

মুড়াপাড়া জেনারেল হাসপাতালের চেয়ারম্যান রহমত উল্লাহ দীর্ঘ ৭ বছর ধরে এমবিবিএস পরিচয়ে হাসপাতালে রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন। রোগী দেখার রিসিটে অতিরিক্ত বিল, রোগীদের বিভিন্ন পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায় করা সহ আরও নানা ধরণের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তাছাড়া হাসপাতালে কর্তব্যরত অধিকাংশ নার্স ও এক্সরে টেকনিশিয়ানদের সনদ পত্র নেই।

দুদক সচিব মো. মাহবুব হোসেন বলেন, রেকর্ড পত্র যাচাইকালে দেখা যায় তার এমবিবিএস সার্টিফিকেট জাল জালিয়াতি করে প্রস্তুত করা হয়েছে। এমবিবিএস সনদ ধারী এই ব্যক্তি কখনও চীনের তাইশান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেননি। ভুয়া ডাক্তারের সনদ থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে সরকারি যে সব কর্মকর্তা-কর্মচারীদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

About the author

SOFT PRO IT