বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন যুবলীগ নেতা খান মাসুদ

দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন যুবলীগ নেতা খান মাসুদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে নিজস্ব অর্থায়নে দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন যুবলীগ নেতা খান মাসুদ। (৯ জানুয়ারি) বৃহস্পতিবার বিকেল ৩টায় নাসিক ২২নং ওয়ার্ড লেজারার্স আবাসিক এলাকায় প্রায় আড়াইশ অসহায় পরিবারের মাঝে এশীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ পূর্বে যুবলীগ নেতা খান মাসুদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে অসহায় গরীবের পাশে দাঁড়িয়েছিলেন, আমরা তাঁর আদর্শ বুকে ধারন করে নিজ সামর্থ্যনুযায়ী অসহায়দের পাশে দাঁড়াতে চাই। আমার রাজনীতির মূল উদ্যেশ্য হচ্ছে গরীব ও অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়ানো। সমাজে বিত্তবানদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা আপনাদের সাধ্যমতো অসহায়দের পাশে দাঁড়ান। এদেশটা আমাদের তাই আমরা সমাজে ধনী-গরীব সকলে মিলেমিশে একটা সুখী-সমৃদ্ধী বাংলাদেশ গড়েতুলতে চাই।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক শামসুদ্দিন খান, দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার ব্যবস্থপনা সম্পাদক মো. শরিফ হাসান চিশতী, বিশিষ্ট ব্যবসায়ী লিটন খান, একরামপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সানজিদা খানম স্বপ্না, মালা খান, মিসেস জেরিন খান, আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক লুৎফর রহমান, বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম আহমেদ, মো.হোসেন, নূরবাগ যুব সংগঠনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ,নুরুজ্জামান, মো. রাজিব, মো. আমিন, মো. রিয়াদ,সাদ্দাম হোসেন, আল-আমিন, ইয়াকুব হাসান চিশতী প্রমুখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

09 January 2020

দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন যুবলীগ নেতা খান মাসুদ

www.narayanganjbarta24.com