বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দায়িত্বশীলদেরকে পরিপূর্ণ যোগ্যতা অর্জন করতে হবে : মুফতী

দায়িত্বশীলদেরকে পরিপূর্ণ যোগ্যতা অর্জন করতে হবে : মুফতী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের পবিত্র কুরআনের মহান বানী স্মরণ রাখতে হবে আল্লাহ বলেন, যারা জানে আর যারা জানেনা তারা কী সমান হতে পারে? আমাদেরকে শিক্ষার সাথে দীক্ষাও গ্রহণ করতে হবে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বশীলদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। যার উপর যে দায়িত্ব অর্পিত হবে সে দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আগামী দিনে দেশকে নেতৃত্ব দিতে হলে দায়িত্বশীলদেরকে পরিপূর্ণ যোগ্যতা অর্জন করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ প্রধান অতিথির তারবিয়াতি আলোচনায় উপরোক্ত কথাগুলো বলেছেন।

অদ্য ২ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় শাহী মসজিদ আল-কারীম মাদরাসা অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পশ্চিম শাখার সভাপতি মুহাম্মাদ নুর হোসেন-এর সভাপতিত্বে এবং  সেক্রেটারি মুহাম্মাদ আবুল হাসেম-এর সঞ্চালনায় থানা ও ওয়ার্ড দায়িত্বশীলদের তারবিয়াতে প্রধান বক্তা হিসেবে তারবিয়াত প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর সেক্রেটারি এবং জেলা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মুহাম্মাদ সুলতান মাহমুদ।

তিনি বলেন, যে ব্যাক্তি, যে পরিবার, যে সমাজ, যে রাষ্ট্র যত বেশি ইসলামী অনুশাসন মেনে চলে; সে ব্যাক্তি, সে পরিবার, সে সমাজ, সে রাষ্ট্র তত বেশি শান্তিতে থাকে। বিশেষ অতিথি নারায়ণগঞ্জ-৫ নির্বাচনি এলাকার প্রার্থী আলহাজ¦ আবুল কালাম মুন্সী তাঁর নির্বাচনি এলাকার জনগণের নিকট দোয়া চান এবং বন্দর থানাকে হাত পাখা প্রতীকের ঘাঁটি হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উদাত্ত আহ্বান জানান।

তারবিয়াতে আরও উপস্থিত ছিলেন, বন্দর থানার সহ-সভাপতি মীর মোসাদ্দেক আহমেদ সুমন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শাহজালালসহ দ্বীনি সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

02 November 2018

দায়িত্বশীলদেরকে পরিপূর্ণ যোগ্যতা অর্জন করতে হবে : মুফতী

www.narayanganjbarta24.com