রূপগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে বাড়িতে হামলা, মালামাল লুট

জমি সংক্রান্ত বিরোধ, নিজ মাকে জবাইয়ের চেষ্টা করলো ছেলে
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে ২৫ই মে মঙ্গলবার সন্ত্রাসীরা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আউখাবো এলাকার ব্যবসায়ী মুজিবর রহমানের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে। ১০/১২ সদস্যের একদল সন্ত্রাসী রামদা, চাপাতি, চাইনীজ কুড়াল, সাবল, লোহার রড সহ দেশীয় অস্রে শস্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা বাড়ির নির্মাণ কাজ বন্ধ করে দেয়। বসত ঘরের দরজা জানালা সহ আসবাবপত্র ভাংচুর করে নগদ অর্থ ও স্বর্ণালংকার সহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীদের হামলায় ব্যবসায়ী মুজিবর রহমান আহত হয়। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পুলিশ অভিযান চালিয়ে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রানা মিয়া ও আমিনুল ইসলামের ক্লাব থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় পুলিশের টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

হামলার ঘটনায় ব্যবসায়ী মুজিবর রহমান বাদী হয়ে আউখাবো এলাকার  রানা মিয়া, আমিনুল ইসলাম, আল আমিন, শাহজালাল, মজিদ, নয়ন, ইলিয়াস, আলম মিয়া, ওরফে (আলু মিয়া)  আসিফ, পারভেজ, রিমনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। ভুলতা পুলিশ ফাঁড়ীর ইনর্চাজ নাজিমউদ্দিন মজুমদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

25 May 2021

দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে বাড়িতে হামলা, মালামাল লুট

www.narayanganjbarta24.com