নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দাদা-দাদী ও ‌পিতার সমা‌ধি‌তে আজ‌মেরী ওসমা‌নের শ্রদ্ধাঞ্জলী

দাদা-দাদী ও ‌পিতার সমা‌ধি‌তে আজ‌মেরী ওসমা‌নের শ্রদ্ধাঞ্জলী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : দাদা শামসু‌জ্জোহা, দাদী না‌গিনা জ্জোহা ও পিতা না‌সিম ওসমা‌নের সমা‌ধি‌তে আজমেরী ওসাম‌নের শ্রদ্ধাঞ্জলী নি‌বেদন করা হ‌য়ে‌ছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাদ আসর তার পক্ষে মাসদাইর কবরস্থা‌নে  পূস্পস্তবক অর্পন করা হয়। এছাড়াও দাদা-দাদী ও পিতার রু‌হের মাগ‌ফিরাত সহ ওসমান পরিবা‌রের মঙ্গল কামনায় দোয়া করা হয়।দাদা-দাদী ও ‌পিতার সমা‌ধি‌তে আজ‌মেরী ওসমা‌নের শ্রদ্ধাঞ্জলী

এসময় তার প‌ক্ষে উপস্থিত থে‌কে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ায় অংশ নেন নাসিম ওসমান স্মৃতি দু:স্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. তরিকুল ইসলাম লিমন সহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ও অরাজ‌ৈ‌নিতক সংগঠনের নেতাকর্মী।

উ‌ল্লেখ্য, স্বাধীনতা পদক প্রাপ্ত ভাষা সৈনিক ও বীরমুক্তিযোদ্ধা মরহুম একেএম শামসুজ্জোহা ও রত্নগর্ভা ভাষা সৈনিক বেগম নাগিনা জোহার বড়  ছে‌লে বীর মু‌ক্তি‌যোদ্ধা না‌সিম ওসমান। যি‌নি চারবা‌রের নির্বা‌চিত জাতীয় সংসদ সদস্য ছি‌লেন। আলহাজ্ব আজমেরী ওসমান প্রয়াত ওই সাংসদের একমাত্র পুত্র।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

21 February 2020

দাদা-দাদী ও ‌পিতার সমা‌ধি‌তে আজ‌মেরী ওসমা‌নের শ্রদ্ধাঞ্জলী

www.narayanganjbarta24.com