রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দশ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার ২৩ ডিসেম্বর দুপুরে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল নাগেরবাগ বাঘমোচরা এলাকায়। ধর্ষিতার মা শিউলী বেগমের দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা গেছে, শনিবার সকালে সে ও তার স্বামী তবারক হোসেন সাওঘাট ফুজি টেক্সটাইল মিলে কাজের উদ্দেশ্যে বের হয়। দুপুর দেড়টার দিকে পাশ্ববর্তী বখাটে কামাল হোসেন সুযোগ বুঝে তাদের ঘরে ঢুকে। এসময় তার দশ বছরের মেয়েকে বিস্কিট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে যায়। পরে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে। এই সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক কামাল হোসেন দৌড়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় কিশোরীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

About the author

SOFT PRO IT