নারায়ণগঞ্জ বন্দর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দলীয় টিকিটে এমপি হতে পারলাম না : এড. খোকন সাহা

দলীয় টিকিটে এমপি হতে পারলাম না : এড. খোকন সাহা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাদার্স ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জানুয়ারী) সন্ধ্যা ৭টায় শাহীমসজিদ দত্তবাড়ী সড়কে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা ও প্রধাণ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার।

প্রধাণ অতিথির বক্তব্যে খোকন সাহা বলেন, যুবকদের খেলোধুলা নিয়মিত করতে হবে। খেলাধুলার মধ্যে নিমগ্ন থাকলে জীবনে অনেক বড় হওয়া যায়। মাদক আজ আমাদের সমাজে একটি মারাত্বক ব্যাধি। মাদক থেকে পরিত্রানের উপায় একটাই খেলাধুলা। তিনি আরো বলেন, আমি ৪২বছর ধরে রাজনীতি করে দলীয় টিকিটে এমপি হতে পারলাম না। অথচ জাতীয় খেলোয়ার মাশরাফি মুর্তজা এসেই দলীয় টিকিটে এমপি হয়ে গেল। খেলাধুলায় মনোযোগী হলে একদিন অনেক দূর যাওয়া যায়।

বন্দর ব্রাদার্স ক্লাবের সাধারণ সম্পাদক নুরে আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড.মাহমুদা মালা,বীর মুক্তিযোদ্ধা নাজিম মাষ্টার,বন্দর ইউনিয়ণ ১নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,বন্দর থানা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মাইনুদ্দিন মানু,বন্দর থানা যুবলীগনেতা ছানোয়ার হোসেন,২১নং ওয়ার্ড আ’লীগনেত্রী রাশিদা বেগম,আ’লীগনেতা মো. নাজমুল, মনিরুজ্জামান খোকন,মাহমুদুল হাসান জুয়েল,১৯নং ওয়ার্ড আ.লীগ নেতা দায়েন,হাজী রফিক,মফিজল ইসলাম,স্বেচ্ছাসেবকলীগনেতা উজ্জল দাস,মো. সাঈদ প্রমূখ।

About the author

SOFT PRO IT