জাতীয় সদ্যপ্রাপ্ত

দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্র ও বৃষ্টি হতে পারে

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বার্তা ডেস্ক ) : ঢাকাসহ ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পরবর্তী ৭২ ঘণ্টায় বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

গতকাল (বুধবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলা ও যশোরে ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ১৮.০ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কুমারখালী ৪০ মিলিমিটার।

আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে।

About the author

SOFT PRO IT