জাতীয় প্রধান খবর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

থার্টি ফার্স্ট নাইটে ২৪ ঘণ্টা সব বার বন্ধ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

সাংবাদিক রোজিনা জামিন পাবেন, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত সব বার বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ১৯ ডিসেম্বর সোমবার সচিবালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের বড় দিন এবং থার্টি ফার্স্ট নাইটের আইনশৃঙ্খলা ও আনুসঙ্গিক বিষয় সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্যের অপব্যবহাররোধে ২৮ থেকে ৩১ ডিসেম্বর বিশেষ অভিযান চলবে। ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা সব বার বন্ধ থাকবে।

এদিকে থার্টি ফার্স্ট নাইট উদযাপনে আতশবাজি ও পটকা না ফোটাতে সবার প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী জানান, এবার পাঁচ হাজার ৬৮২টি চার্চে বড়দিন উদযাপন করা হবে। সব চার্চেই নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

About the author

SOFT PRO IT