রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

থানার বিভিন্ন স্থাপনার উদ্বোধন করলেন ডিআইজি হাবিবুর

থানার বিভিন্ন স্থাপনার উদ্বোধন করলেন ডিআইজি হাবিবুর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রুপগঞ্জে থানার বিভিন্ন স্থাপনার শুভ উদ্বোধন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান। ১ আগস্ট সোমবার দুপুরে রুপগঞ্জ থানা পুলিশের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জায়েদুল আলম।

এছাড়াও এসময় রূপগঞ্জ থানায় নবনির্মিত সর্বসাধারণের বসার জন্য গোলঘর তটিনী এবং কনফারেন্স রুম (সম্মেলন কক্ষ) এর শুভ উদ্বোধন করেন ডিআইজি হাবিবুর রহমান। তাছাড়া থানায় বৃক্ষরোপণ কার্যক্রমেও অংশগ্রহণ করেন তিনি। উদ্বোধন স্থাপনা সমূহের পরিকল্পনা করেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জায়েদুল আলম এবং বাস্তবায়ন করেন রূপগঞ্জ থানার ওসি এএফ‌এম সায়েদ।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু, শায়লা শাওন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং রূপগঞ্জ থানার অফিসার ও ফোর্সবৃন্দ। পরে গত মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া রূপগঞ্জ থানার এএসআই সাজ্জাদ হোসেনের অকাল মৃত্যুতে তাঁর পরিবারকে একটি অটোরিকশা প্রদান করেন।

About the author

SOFT PRO IT