বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ত্যাগীদের অবদানেই দেশের মানুষ সুফল ভোগ করছে : খান মাসুদ

ত্যাগীদের অবদানেই দেশের মানুষ সুফল ভোগ করছে : খান মাসুদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বাংলাদেশ আ’লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুবলীগ নেতা মাঈন উদ্দিন মাঈনুর উদ্যোগে কেক কাটা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৩জুন মঙ্গলবার রাত ৯টায় শাহীমসজিদ এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা খান মাসুদ।

প্রধান অতিথির বক্তব্যে খান মাসুদ বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে আমরা এমনিতে স্বাস্থ্য ঝুকিতে রয়েছি। তাই আওয়ামীগের প্রতিষ্ঠাবার্ষিকী স্বল্প পরিসরে অনুষ্ঠিত হচ্ছে। কেননা আমরা জনগনের রাজনীতি করি। জনগনের কল্যান টায় আমাদের প্রধান লক্ষ। আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের মানুষের কল্যাণই আওয়ামীলীগের কাছে সবচেয়ে  গুরুত্বপূর্ন। এতএব জনগনের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের স্বাস্থ্য বিধি মেনে দলীয় সকল কর্মসূচিতে অংশগ্রহন করতে হবে।

তিনি আরো বলেন, আজ আ.লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজক যুবলীগ নেতা  মাঈন উদ্দিন মাঈনুর উদ্ধৃতি দিয়ে বলেন ত্যাগী নেতারা একদিন ঠিকই মূল্যায়ত হয়। আওয়ামীলীগ ত্যাগীদের অবদানেই আজ দেশের মানুষ সুফল ভোগ করছে। মানবতার মা জননেত্রী শেখ হাসিনার সুচারু নেতৃত্বে দেশ আজ উন্নয়নের দ্বার প্রান্তে। আ.লীগ সব সময় অসহায় ও নির্যাতীত মানুষের পাশে ছিল ভবিষ্যতে থাকবে। না.গঞ্জে গনমানুষের নেতা এমপি শামীম ওসমান জনসেবায় নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছেন। আমি তার দীর্ঘায়ু কামনা করছি ও নেতা কর্মীদের স্বাস্থ্য বিধি মেনে কাজ করার আহ্বান জানাচ্ছি।

যুবলীগ নেতা মাঈন উদ্দিন মাঈনুর সভাপতিত্বে মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ী শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. নাদিম, বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম আহমেদ, ডালিম হাসান, মো. হোসেন, সানি খান,বাবু মোল্লা,খোরশেদ আলম, হীরা, মিলন আহমেদ,কামাল হোসেন,রতন সরকার নিলয়, উজ্জল আহমেদ, আজিুল হক আজিজ,হেলাল উদ্দিন, ২১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক নেতা উজ্জল দাস, মো. সাঈদ, যুবলীগ নেতা মো. রাসেল রানা,মোঃ মানিক মো. শাহানুর, ছাত্রলীগ নেতা শ্যামল, মো. স্বপন, রাকিব মো. বাবলু, সোহেল, ঈমন, বোরহান, রতন, জালাল প্রমূখ।

About the author

SOFT PRO IT