নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

তিন আইনজীবীর গ্রেফতারে এড. জাকিরের নিন্দা

তিন আইনজীবীর গ্রেফতারে এড. জাকিরের নিন্দা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান তিন আইনজীবীর গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বারের যুগ্ম সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের য্গ্মু সাধারন সম্পাদক অ্যাড আবুল কালাম আজাদ জাকির।

সোমবার এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান। ওই বিবৃতিতে আবুল কালাম আজাদ জাকির বলেন, বর্তমান সরকারের অপকর্ম ঢাকার জন্যই পুলিশের দ্বারা গ্রেফতার করিয়ে ও তল্লাশী চালিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছে। আমরা অচিরেই তাদের মুক্তি দাবী করছি।

প্রসঙ্গত, সিলেট যাওয়ার পথে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে ফেরার পথে সাখাওয়াত ৩ আইনজীবীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অন্যরা হলেন-অ্যাড. আনোয়ার প্রধান ও অ্যাড. মাইনুদ্দিন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

05 February 2018

তিন আইনজীবীর গ্রেফতারে এড. জাকিরের নিন্দা

www.narayanganjbarta24.com