প্রবাস সদ্যপ্রাপ্ত

তিউনিশিয়ায় নৌকাডুবিতে নিহতদের মধ্যে বাংলাদেশি ৩৭ জন

তিউনিশিয়ায় নৌকাডুবিতে নিহতদের মধ্যে বাংলাদেশি ৩৭ জন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : তিউনিশিয়ায় অভিবাসীবোঝাই নৌকাডুবিতে নিহত ৬০ জনের মধ্যে বাংলাদেশি ৩৭ জন। এ তথ্য নিশ্চিত করেছেন ত্রিপোলির লেবার কাউন্সিলর। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন ১৪ বাংলাদেশি জীবিত উদ্ধার করা হয়েছে এবং দূতাবাস সার্বিক সহায়তা দেবে।

তিউনিশিয়ায় অভিবাসীবোঝাই নৌকা ডুবে ৬০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এরমধ্যে বেশিরভাগই বাংলাদেশি ছিল বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। নিহতদের মধ্যে পাঁচজনের বাড়ি সিলেটে বলে দাবি করেছেন তাদের স্বজনরা।

উদ্ধার হওয়াদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোর বলছে, লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে পাড়ি জমিয়েছিলেন বিভিন্ন দেশের প্রায় একশ জন। তিউনিশিয়ার পাশ দিয়ে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে নৌকাটি। এতে মাঝ সমুদ্রে ডুবে যায় সেটি।

তিউনিশিয়ার নৌ বাহিনী ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে ১৬ জনকে জীবিত উদ্ধার করে। যাদের মধ্যে ১৪ জনই বাংলাদেশি। অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে একজনকে। নৌকাটিতে বাংলাদেশি ছাড়াও মিশর, মরোক্কো ও আফ্রিকান নাগরিকরাও ছিলেন। সূত্র: চ্যানেল ২৪ বিডি.টিভি

About the author

SOFT PRO IT