বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী মাছুম পুলিশের হাতে গ্রেফতার

তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী মাছুম পুলিশের হাতে গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাছুম প্রধান (৫২) নামে এক তালিকাভূক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ই মার্চ শনিবার রাতে পুলিশের বিশেষ অভিযানে বন্দর থানার সালেহনগর এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অভিযান চালিয়ে ওই আসামীর কাছ থেকে ১শত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মাছুম প্রধান ওই এলাকার মৃত ছবির প্রধানের ছেলে বলে জানা গেছে।

এ ব্যাপারে বন্দর থানার উপপরিদর্শক আবুল খায়ের বাদী হয়ে গ্রেফতারকৃত মাদক কারবারী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইন মামলা রুজু করেছে। মামলা নং- ১৭(৩)২২। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মাছুম প্রধানকে মাদক মামলায় ১৩ই মার্চ রবিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

থানা পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মাছুম প্রধান দীর্ঘ দিন ধরে সালেহনগর, শাহীমসজিদ খালপাড়সহ এর আশেপাশে এলাকায় অবাধে ইয়াবাসহ নানা প্রকারের মাদক ব্যবসা চালিয়ে আসছে। বন্দর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সালেহনগর এলাকায় অভিযান চালিয়ে ১শ পিস ইয়াবাসহ মাছুম প্রধানকে হাতে নাতে গ্রেফতার করে।

About the author

SOFT PRO IT