রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

তালাকপ্রাপ্তাকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে তালাকপ্রাপ্তা নারী গণধর্ষণের ঘটনায় ধর্ষক মানিক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার হরিনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মানিক মিয়া ওই এলাকার মৃত সাহাবুদ্দিনের ছেলে। উল্লেখ, মঙ্গলবার ভোরে হরিণা উত্তরপাড়ার বালুর মাঠের পরিত্যক্ত প্লাষ্টিক মোড়ানো ঘর এলাকায় এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

About the author

SOFT PRO IT