রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

তারেক রহমানের জন্মদিন পালন করলেন তারাব পৌর স্বেচ্ছাসেবক দল

তারেক রহমানের জন্মদিন পালন করলেন তারাব পৌর স্বেচ্ছাসেবক দল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর প্রতিনিধি ) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েমের নির্দেশনায় মিলাদ দোয়া ও কেক কেটে জন্মদিন পালন করলেন তারাব পৌর স্বেচ্ছাসেবক দল। ২৫ নভেম্বর বুধবার বাদ যোহর তারাব পৌর এলাকায় এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকল রাজবন্দিদের মুক্তি কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। পরে তারাব পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা কেক কেটে তারেক রহমানের ৫৬তম জন্মদিন উদযাপন করেছেন।

নাইম হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি জাহিদুল হক জাহিদ। এ ছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন তারাব পৌর স্বেচ্ছাসেবক দল নেতা কাজী মিঠু, নুর নবী সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT