নারায়ণগঞ্জ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

তারাবো পৌরসভা নির্বাচন : প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

তারাবো পৌরসভা নির্বাচন : প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি, ইমদাদুল হক দুলাল ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারি মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসের উদ্যোগে রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত এ মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিউর রহমান, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, কাউন্সিলর প্রার্থী রাসেল শিকদার, আনোয়ার হোসেন, বিএম আতিকুর রহমান, লায়লা পারভীন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নির্বাচন আচরণ বিধি মেনে প্রার্থীদের প্রচার প্রচারণা করতে হবে। লংঘন হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। নির্বাচন সুষ্ঠু করতে সকল প্রদক্ষেপ গ্রহন করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি তারাবো পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। বিনা  প্রতিদ্বন্দ্বিতায় পৌরসভা মেয়র আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হাসিনা গাজী নির্বাচিত হয়েছেন।

About the author

SOFT PRO IT