নারায়ণগঞ্জ নারী রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

তারাবো পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাসিনা গাজী মেয়র নির্বাচিত

তারাবো পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাসিনা গাজী মেয়র নির্বাচিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি, ইমদাদুল হক দুলাল ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী হাসিনা গাজী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। একইসঙ্গে পৌরসভার ১নং ওয়ার্ডে রফিকুল ইসলাম মনির, ৪ নং ওয়ার্ডে আক্তার হোসেন ও ৬ নং ওয়ার্ডে মোঃ মাহাবুবুর রহমান জাকারিয়া বিনা প্রতিদ্বন্ধিতায় কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্ণিং অফিসার মতিউর রহমান জানান, তারাবো পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী নাছির উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান হাবিবের  প্রস্তাবকারী একই ব্যক্তি হওয়ায় তাদের প্রার্থীতা বাতিল করা হয়।  আর  কোন প্রার্থী না থাকায়  আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী হাসিনা গাজী বিনা প্রতিদ্বন্ধতায় নির্বাচিত হন। এছাড়া ১ নং ওয়ার্ডে, ৪ নং ওয়ার্ডে ও ৬ নং ওয়ার্ডে কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি তারাবো পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। পুরুষ ভোটার সংখ্যা  ৪৪ হাজার ১৫১ জন ও মহিলা ভোটার ৪১ হাজার ১১৮ জন। মোট ভোটার সংখ্যা ৮৫ হাজার ২৬৯ জন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

31 December 2020

তারাবো পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাসিনা গাজী মেয়র নির্বাচিত

www.narayanganjbarta24.com