রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

তারাবো পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি পালন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪(রূপগঞ্জ প্রতিনিধি ): রূপগঞ্জে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির পূর্ব ঘোষিত সময় অনুযায়ী বেতন ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা রাষ্টীয় কোষাগার হতে প্রাপ্তির দাবিতে তারাবো পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা ৭২ ঘন্টার কর্মবিরতি পালন করেন।

রোববার ২৮ জানুয়ারী থেকে ৩০ জানুয়ারী পর্যন্ত মোট ৭২ ঘন্টা পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা এ কর্মবিরতি পালন করবেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা বাংলাদেশ পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের উপদেষ্টা মন্ডলীর সভাপতি জেড এম আনোয়ার, তারাবো পৌসভার সচিব তাজুল ইসলাম, জেলা বাংলাদেশ পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের মুখ্যপাত্র মুজাহিদুল ইসলাম তুষার, বাংলাদেশ পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের নারায়ণগঞ্জ তারাবোর তোফায়েল আহম্মদ, জেলা বাংলাদেশ পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের সভাপতি আব্দুল মতিন,ঢাকা বিভাগ বাংলাদেশ পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের নিগার সুলতানা, তারাবো পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের আমিরুল ইসলাম, নাজমুল হাসান প্রমূখ।

About the author

SOFT PRO IT