সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

তল্লায় থান কাপড়ের গোডাউনে অগ্নিকান্ড

তল্লায় থান কাপড়ের গোডাউনে অগ্নিকান্ড
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :

নারায়ণগঞ্জে একটি থান কাপড়ের গোডাউনে অগ্নিকান্ড হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টায় তল্লা আজমেরীবাগ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ কর‌ছে হাজিগঞ্জ স্টেশনের ফায়ার সার্ভিসের সদস্যরা। বৈদ্যুতিক সংযোগের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রামিকভাবে ধারণা করছে তারা। তবে এ ঘটনায় থান কাপড় পুড়ে গেলেও কোন হতাহতের ঘটনা নেই।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিদ্যুতের খুটিতে তারে আগুন জ্বলতে দেখা গেছে। তা ছিড়ে টিনে পড়েছিল। সেখান থেকেই আগুন লেগেছে। এরপর সকাল সাড়ে ৮টায় ধোয়া দেখে গোডাউনের মালিককে খবর দেয় স্থানীয়রা। পরে মুজিবুর হোসিয়ারী এন্ড ফেব্রিক্সের মালিক মুজিবুর গোডাউন খোলে দেখে থান কাপড়ে আগুন লেগেছে। এসময় কর্মচারী ও স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে। আশেপাশের বাড়ি থেকেও পানি ফেলে আগুন নেভানোর সর্বাত্মক চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মজিবুর রহমানের দাবী এই আগুনে তার কোটি টাকার মালামালে ক্ষতি সাধন হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. ফখর উদ্দিন জানায়, আমাদের ৪টি ইউনিট এখানে কাজ করছে। পানির আনার জন্য আমরা পাম্পিং করে বিভিন্নভাবে ব্যবস্থা নিয়েছি। কি কারণে আগুন লেগেছে জানা যায়নি। খতিয়ে দেখছি। কেউ হতাহত নেই।

About the author

SOFT PRO IT